বুধবার ১৮ মার্চ ২০২৬ - ১৭:২১
ট্রাম্প ‘সন্ত্রাসী, মিথ্যাবাদী ও অপরাধী’: মর্গান ফ্রিম্যান

হলিউডের খ্যাতিমান মার্কিন অভিনেতা মর্গান ফ্রিম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প একজন সন্ত্রাসী, বর্ণবাদী এবং অপরাধী। একই সঙ্গে তিনি হোয়াইট হাউসকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যা দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি মার্কিন গণমাধ্যমের বরাতে জানিয়েছে, মর্গান ফ্রিম্যান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন— ট্রাম্প একজন সন্ত্রাসী, বর্ণবাদী, মিথ্যাবাদী এবং অপরাধী।

তিনি আরও বলেন, “ট্রাম্প আমার প্রেসিডেন্ট নন।” একই সঙ্গে তিনি দাবি করেন, হোয়াইট হাউস একটি সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে।

এদিকে, জার্মান সাংবাদিক ও দেশটির সাবেক পার্লামেন্ট সদস্য ইয়ুর্গেন টোডেনহোফারও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে পশ্চিমা সমর্থনের সমালোচনা করেছেন।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসকে উদ্দেশ করে তিনি বলেন, “হত্যাকারীদের সঙ্গে সহযোগিতা বন্ধ করুন এবং তাদের প্রতি অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করুন।”

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, “মি. মেরৎস, যুক্তরাষ্ট্র যেন রামস্টাইন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর অবৈধ হামলা চালাতে না পারে তা নিশ্চিত করুন এবং তেল আবিব ও ওয়াশিংটনের প্রতি অস্ত্র সহায়তা বন্ধ করুন।”

তিনি আরও বলেন, “দুই কুখ্যাত যুদ্ধাপরাধী বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের সমর্থন করা উচিত নয়। আমরা এসব অপরাধে আপনাদের সহযোগী নই।”

এর আগে মিনাবের ‘শাজারে তাইয়্যেবা’ নামের একটি বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে টোডেনহোফার বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প তার নৈতিক সংযম হারিয়ে ফেলেছেন। তার দাবি, ওই হামলায় ১৬৫ জন স্কুলছাত্রী নিহত হয়েছে এবং এর আগুনে উপসাগরীয় দেশগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha